Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

গাঁজার আসরে বাবা-ছেলে ধরা

admin • 08 May 2026, 06:11 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
গাঁজার আসরে বাবা-ছেলে ধরা
জামালপুরের দেওয়ানগঞ্জে গাঁজা সেবন ও বহনের অভিযোগে বাবা-ছেলেকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (৮ মে) দুপুরে পৌর শহরের উত্তর কালিকাপুর এলাকায় এ ঘটনা ঘটে।   দণ্ডপ্রাপ্তরা হলেন- উত্তর কালিকাপুর এলাকার নুরু শেখ (৬০) এবং তার ছেলে হাবিব (২২)।   ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উত্তর কালিকাপুর এলাকার একটি কাঠ বাগানে অভিযান চালায় পুলিশ। এ সময় বাবা-ছেলেকে মাদক সেবন অবস্থায় আটক করা হয়। পরে তাদের কাছ থেকে প্রায় ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। অভিযোগ স্বীকার করায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুজনকেই এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।   এ বিষয়ে দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেন জানান, মাদকের বিরুদ্ধে প্রশাসনের অভিযান নিয়মিত চলবে। মাদক সেবন ও বহনের দায়ে আটক দুই ব্যক্তি অপরাধ স্বীকার করেছেন। তাই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের সাজা দেওয়া হয়েছে।  
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।