Tuesday, 3 November 2026
শিরোনাম
দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া রাস্তায় আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ৮০ লাখ টাকা ‘ঘুষ দাবি’, দুদকের ফাঁদে হাতেনাতে আটক সার্ভেয়ার
সারা দেশ

গলায় পান আটকে শিক্ষকের মৃত্যু

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
গলায় পান আটকে শিক্ষকের মৃত্যু

নীলফামারীর ডোমারে পান খেতে গিয়ে গলায় আটকে জাবেদ আলী (৫০) নাম এক শিক্ষকের মৃত্যু হয়েছে।গতকাল বৃহস্পতিবার (২৩ মার্চ) দুপুরে পাঙ্গা মটুকপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

মৃত ব্যক্তি মনিহারী পাড়া গার্লস স্কুলের সহকারী শিক্ষক ছিলেন ও মৃত আজিমুদ্দিনের ছেলে।

 

মৃতের বড় ভাই আবুতাহের জানান, জাবেদ সকালে পান খেয়ে বাজারে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন। এমন সময় তার গলায় পান আটকে গেলে তিনি চিৎকার করেন। তাকে দ্রুত অটোরিকশা করে ডোমার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপরে তিনি মারা যান।

 

এ বিষয়ে পাঙ্গা মটুকপুর ইউপি চেয়ারম্যান আব্দুল হাকিম ভুট্টো মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মৃতের দাফন সম্পন্ন হয়েছে। এমন মৃত্যুতে এলাকায় ও পরিবারে শোকের মাতম নেমে এসেছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।