Thursday, 3 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

গলায় দুধ আটকে মারা গেল ১১ মাস বয়সী শিশু

admin • 19 Jan 2024, 06:10 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
গলায় দুধ আটকে মারা গেল ১১ মাস বয়সী শিশু

শিশুকে দুধ পান করাচ্ছিলেন মা। এ সময় হঠাৎ করেই শিশুটি অজ্ঞান হয়ে পড়ে, সঙ্গে সঙ্গে জরুরি পরিষেবা সংস্থায় ফোন দেন ওই মা। এরপর সংস্থার সদস্যরা শিশুটিকে হাসপাতালে নিয়ে যান। কিন্তু তাকে আর বাঁচানো যায়নি।

 

হংকংভিত্তিক সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, গত বুধবার সান পো কোং এলাকায় এ ঘটনা ঘটে। এদিন শিশুটির ২৫ বছর বয়সী মা তাকে দুধ পান করাচ্ছিলেন। তখন শিশুটির গলায় দুধ আটকে যায় এবং সে জ্ঞান হারায়।

 

প্রতিবেদনে আরও বলা হয়, ১১ মাস বয়সী শিশুটি আগেই ঠান্ডা ও কাশিতে ভুগছিল। এজন্য তাকে ডাক্তারও দেখানো হয়। কিন্তু বুধবার শিশুটিকে দুধ খাওয়ানোর সময় সে বমি করছিল। এরপর তা মা তার পিঠ চাপড়ে দেন। কিন্তু এর কিছুক্ষণ পরই সে জ্ঞান হারায়।

 

স্বাস্থ্যবিষয়ক সংস্থা হেলথলাইনের তথ্য অনুযায়ী, দুধ পানের সময় সেটি গলায় আটকে যাওয়ার সাধারণ কারণ হলো— তারা যে পরিমাণ দুধ গিলতে পারে; তার চেয়ে বেশি দুধ তাদের মুখে যাওয়া।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।