Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয়

গরু চুরির মামলায় বহিষ্কৃত ছাত্রলীগ নেত্রীর স্থায়ী জামিন

admin • 16 Apr 2023, 09:51 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
গরু চুরির মামলায় বহিষ্কৃত ছাত্রলীগ নেত্রীর স্থায়ী জামিন

গরু চুরির মামলায় স্থায়ী জামিন পেলেন ছাত্রলীগ থেকে বহিষ্কৃত নেত্রী বাবলী আক্তার। আজ রবিবার (১৬ এপ্রিল) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিশকাত শুকরানার আদালত এ জামিন মঞ্জুর করেন।

আসামিপক্ষের আইনজীবী মাসুদ খান খোকন গণমাধ্যমে জানান, রবিবার আসামি বাবলী আদালতে হাজির ছিলেন। এসময় তার স্থায়ী জামিন চেয়ে আবেদন করা হয়।

 

শুনানি শেষে আদালত তার স্থায়ী জামিন মঞ্জুর করেন।

বাবলী আক্তার ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের ছাত্রীবিষয়ক সম্পাদক ছিলেন। গরু চুরির মামলায় গ্রেপ্তার হওয়ার পর ছাত্রলীগ থেকে তাকে বহিষ্কার করা হয়। ২০২২ সালের ৩০ অক্টোবর গরু চুরির ঘটনায় আবদুল লতিফ বাদী হয়ে ধামরাই থানায় মামলা করেন। এ মামলায় ওই বছরের ২ নভেম্বর ভোরে সাভারের রেডিও কলোনি এলাকায় অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রী বাবলীকে গ্রেপ্তার করে পুলিশ।

 

পরদিন ৩ নভেম্বর বাবলীকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়। এরপর ঢাকা জেলা ও দায়রা জজ এ এইচ এম হাবিবুর রহমানের আদালত তার জামিন মঞ্জুর করেন। বর্তমানে তিনি জামিনে রয়েছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।