Property Law তে 'NemoData rule' এর ভেতর পড়েছি, যে জিনিষ তোমার না তুমি সেটা বিক্রি করতে পারবেনা। যদিও রুলটা property related কিন্তু আমার আজকের টপিকস রাজনৈতিক দল রিলেটেড।
গনঅধিকার পরিষদ এমন একটি সংগঠন যেটি একটি দাবী আদায়ের আন্দোলন থেকে সৃষ্ট। এই সংগঠনটি কতিপয় শিক্ষার্থীদের সমন্বয়ে সৃষ্ট যার কেন্দ্রবিন্দু সাবেক ছাত্রলীগ নেতা ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। এই গণঅধিকার পরিষদের একজন নেতারও অন্তত ৫ বছর রাজনীতি করার অভিজ্ঞতা নেই।
তাও এই সংগঠনটি জাতীয় রাজনীতিতে অবদান রাখার চেষ্টা করছে৷ যেহেতু সংগঠন এর উদ্যোক্তাগণ সকলেই রাজনৈতিকভাবে অনভিজ্ঞ, অপরিপক্ক তাই তারা তাদের ব্র্যান্ড ভেলু বাড়াতে ভাড়া করে আনে সাবেক আওয়ামীলীগ নেতা কিবরিয়া সাহেবের ছেলে অর্থনীতিবীদ রেজা কিবরিয়া কে যিনি নিজেও রাজনীতিতে অনভিজ্ঞ৷ আমি সবসময় বলি রেজা কিবরিয়া ছিলেন গণঅধিকার পরিষদের সিইও। কারণ আমার কাছে তাকে বরাবরই বেতনভুক্ত চিফ অফিসার এর মতো মনে হয়েছে৷
এখন গণঅধিকার পরিষদের মালিকানা আর নেতৃত্ব নিয়ে কাড়াকাড়ি শুরু হয়েছে যেটা অনুমেয় ছিলো৷ পরষ্পর পরষ্পরকে বহিষ্কার করেছেন। কথা হলো রেজা কিবরিয়া কি রাশেদ নুরু দের বহিষ্কার করতে পারেন কিনা?
এই ক্ষমতা তার কি আছে? এই দলতো রেজা কিবরিয়ার না। তাহলে সে কিভাবে দলের প্রতিষ্ঠাতাদের বহিষ্কার করছে? নুরুল হক নুর এর বয়স অভিজ্ঞতা গ্রহণযোগ্যতা কম হওয়ার কারণেই তো বাহির থেকে তারা আহবায়ক ভাড়া করে এনেছে৷
ভাড়াটে কখনো বাড়িওয়ালাকে বরখাস্ত করতে পারেনা৷ রেজা কিবরিয়ার এটা আগেই বোঝা উচিত ছিলো যে নুরুল হক নুর বা রাশেদ খানগণ তার কথা শুনবেনা!
সুতরাং আত্মমর্যাদা ধরে রেখে তখনিই সরে যাওয়া উচিত ছিলো৷ রেজা কিবরিয়া কে মনে রাখতে হবে ছাগলের উপর ভর করে বাঘ শিকার করা যায়না.
লেখক: শিবলী মাহাদী, কলামিষ্ট, দ্যা ডেইলী মিরর অব বাংলাদেশ ।





