গণভোটের রায় না মানলে সেদিন থেকে এই সরকার অবৈধ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
রোববার (৫ এপ্রিল) সন্ধ্যা ৭টায় বাংলামোটর এনসিপির কার্যালয়ে ডাকা জরুরি এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
আসিফ মাহমুদ বলেন, গণভোট অধ্যাদেশ বাতিলের মধ্যদিয়ে সরকার জনগনের রায়কে প্রত্যাখ্যান করেছে। অবিলম্বে অধ্যাদেশগুলোকে আইনে পরিনত করার জোর দাবিও জানান তিনি।
এ বিষয়ে সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের আওয়ামী লীগ আমলে যে ভূমিকা ছিল, সেই রুপে ফিরে আসার আহ্বান জানান।
সিটি করপোরেশনগুলোতে প্রশাসক নিয়োগের ক্ষেত্রেও বিএনপি সংবিধান লঙ্ঘন করেছে।
তিনি আরও বলেন, যেসব অধ্যাদেশ জাতির কাছে জবাবদিহিতার সংস্কৃতি চালু করবে বিএনপি সেগুলোও বাদ দিয়েছে।





