Wednesday, 4 November 2026
শিরোনাম
কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে হাইকোর্টের রুল পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
এক্সক্লসিভ

গণঅভ্যুত্থান না হলে জাবি ভূতের বিশ্ববিদ্যালয়ে পরিণত হতো : শিক্ষামন্ত্রী

• • পঠিত 15 বার
শেয়ার করুন:
গণঅভ্যুত্থান না হলে জাবি ভূতের বিশ্ববিদ্যালয়ে পরিণত হতো : শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থান না হলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) আজ একটি “ভূতের বিশ্ববিদ্যালয়ে” পরিণত হতে পারত। শুক্রবার (১৯ জুন) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নবাগত ৫৫তম আবর্তনের প্রবেশিকা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

শিক্ষামন্ত্রী বলেন, “২০২৪ সালের গণঅভ্যুত্থান না হলে এই বিশ্ববিদ্যালয় একটি ভূতের বিশ্ববিদ্যালয়ে পরিণত হতো। এখানে শিক্ষার্থীরা পড়তে আসত না, আর যারা আজ শিক্ষকতা করছেন তাদের অনেককেই হয়তো কারাগারে যেতে হতো।”

 

তিনি বলেন, অতীতে নানা সংকট ও রাজনৈতিক প্রভাবের কারণে বিশ্ববিদ্যালয়গুলো স্বাভাবিক পরিবেশ হারানোর ঝুঁকিতে ছিল। তবে গণঅভ্যুত্থানের পর দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে এবং শিক্ষাবান্ধব পরিবেশ প্রতিষ্ঠার সুযোগ সৃষ্টি হয়েছে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, দেশের ৫৬টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে জাহাঙ্গীরনগরই একমাত্র পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয়। এর ভৌগোলিক অবস্থান ও অবকাঠামোগত সক্ষমতা বিবেচনায় বিশ্ববিদ্যালয়টি দেশের উচ্চশিক্ষায় একটি মডেল প্রতিষ্ঠান হিসেবে গড়ে ওঠার সম্ভাবনা রাখে।

 

তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, বিশ্ববিদ্যালয় জীবনকে শুধু সনদ অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে গবেষণা, উদ্ভাবন ও সৃজনশীল কর্মকাণ্ডে নিজেদের সম্পৃক্ত করতে হবে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক পরিবেশ বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।