Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

গণঅভ্যুত্থানের সেই আইকনিক জার্সিতে সংসদে হাসনাত আবদুল্লাহ

admin • 17 Feb 2026, 02:37 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
গণঅভ্যুত্থানের সেই আইকনিক জার্সিতে সংসদে হাসনাত আবদুল্লাহ

জুলাই গণঅভ্যুত্থানের সেই আইকনিক জার্সি পরেই সংসদ সদস্য   হিসেবে শপথ নিয়েছেন হাসনাত আবদুল্লাহ। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) অন্যান্য সদস্যদের সঙ্গে সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে উভয় শপথই নেন তিনি।

 

এর আগে সকালে প্রথম ধাপে শপথ গ্রহণ করেছেন বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা। সকাল সাড়ে ১০টায় জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে তাদের শপথ পড়ান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

এর পর দুপুর ১২টার দিকে দ্বিতীয় ধাপে সংসদ সদস্য হিসেবে ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের নির্বাচিন সংসদ সদস্যরা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।