Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

খোকসা জাসদের আলোচনা সভা অনুষ্ঠিত।

admin • 22 Feb 2023, 09:22 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
খোকসা জাসদের আলোচনা সভা অনুষ্ঠিত।

বাংলাদেশ জাসদ কুষ্টিয়ার খোকসা উপজেলা শাখার উদ্যোগে জাসদের অন্যতম প্রতিষ্ঠাতা, সাবেক বিরোধী দলীয় চীপ হুইপ বীর মুক্তিযোদ্ধা নুর আলম জিকুর ১৩ তম প্রয়ান দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (২২'ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের কার্যালয়ে খোকসা উপজেলা শাখার সভাপতি মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসদের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য, রাজবাড়ী-০২ আসনের সাবেক সাংসদ আব্দুল মতিন মিয়া।

 

জাতীয় যুব জোট খোকসা উপজেলা শাখার সহ সভাপতি মোতালেব সর্দারের পরিচালনায় এসময় আরো উপস্থিত ছিলেন, জাসদের জেলা শাখার সাধারণ সম্পাদক এডভোকেট জয়দেব বিশ্বাস, কুমারখালী উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মহম্মদ আলী মহব্বত, যুব জোটের সভাপতি বদিউজ্জামাল দুর্জয়, সাধারণ সম্পাদক এহসানুল হক সোহেল, কৃষক জোটের সভাপতি আকবর আলী আকুসহ আরো অনেকে।

অনুষ্ঠানে শতাধিক নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।