Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর সারা দেশ

খোকসার ইউএনও'র নাম্বার ক্লোন করে চাঁদা দাবির অভিযোগ

admin • 12 Dec 2022, 08:39 AM • পঠিত 1 বার
শেয়ার করুন:
খোকসার ইউএনও'র নাম্বার ক্লোন করে চাঁদা দাবির অভিযোগ

 কুষ্টিয়ার খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সরকারি মোবাইল নম্বর ক্লোন করেছে একটি অসাধু মহল।

ক্লোন করে বিভিন্ন সুবিধা প্রদানের কথা বলে বিভিন্ন মানুষের কাছে টাকা দাবি করছেন অসাধুরা। এবিষয় সবাইকে সতর্ক থাকার জন্য অনুরোধ করছেন ইউএনও।

 

আজ রোববার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসিয়াল ফেসবুকে এক স্ট্যাটাসে এতথ্য নিশ্চিত করেছেন খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন বিশ্বাস।

 

এবিষয়ে ইউএনও মুঠোফোনে বলেন, কয়েকজন চেয়ারম্যান ফোন দিয়ে জানান সরকারি মোবাইল নম্বর দিয়ে কল করে বিভিন্ন সুবিধা প্রদানের কথা বলে টাকা দাবি করা হচ্ছে। মূলত একটি অসাধু মহল নাম্বার ক্লোন করে এমন টাকা দাবি করছেন। এবিষয়ে সবাইকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হয়েছে। থানায় জিডি করা হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।