Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

খোকসায় মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড

admin • 12 Jul 2026, 03:28 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
খোকসায় মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড
কুষ্টিয়ার খোকসায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে এক যুবককে ৭ দিনের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার(১১'জুলাই) রাতে খোকসা থানা পুলিশের অভিযানে উপজেলার চরপাড়া গ্রামের ইসলামের ছেলে বিল্লালকে গাঁজা সেবনের অভিযোগে গ্রেফতার করেন। অভিযানে নেতৃত্ব দেন এসআই আলাল।
পরে আটককৃত বিল্লালকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে ৭ দিনের কারাদণ্ড এবং অর্থদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন খোকসা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছাঃ তাসমিন জাহান। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান খোকসা থানা পুলিশ।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।