Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয় সারা দেশ

খোকসায় অটো ভ্যানের চাপায় শিশুর মৃত্যু

admin • 15 Aug 2022, 10:50 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
খোকসায় অটো ভ্যানের চাপায় শিশুর মৃত্যু
কুষ্টিয়ার খোকসায় অটো ভ্যানের চাপায় ৩ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার শোমসপুর ইউনিয়নের সন্তোষপুর গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত শিশু শোমসপুর ইউনিয়নের সন্তোষপুর গ্রামের ওসমান খাঁর মেয়ে মোছা. রাইচা খাতুন (৩)।
স্থানীয়রা জানান , সকাল সাড়ে ৯ টার দিকে রাইচা বিস্কুট কেনার উদ্দেশ্য বাড়ি থেকে বের হয়ে রাস্তা পার হবার সময় মাসিলা বাজার থেকে ছেড়ে আসা দ্রুতগামী ব্যাটারি চালিত ভ্যান তাকে চাপা দেয়।
ভ্যানের চাপায় গুরুতর আহত রাইচাকে স্থানীয়রা উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আশিকুর রহমান জানান, ভ্যানের চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে। এখনো পর্যন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ভ্যানচালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।