Thursday, 3 September 2026
শিরোনাম
খেলাধুলা ক্রিকেট

খুশদিল-জাকেরের শেষের ঝড়ে কুমিল্লার চ্যালেঞ্জিং স্কোর

admin • 23 Jan 2023, 08:30 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
খুশদিল-জাকেরের শেষের ঝড়ে কুমিল্লার চ্যালেঞ্জিং স্কোর

বিপিএলে দিনের দ্বিতীয় ম্যাচে ঢাকার মুখোমুখি কুমিল্লা। আগে ব্যাট করে ঢাকার সামনে চ্যালেঞ্জিং লক্ষ্য দিয়েছে ইমরুল কায়েসের দল

১৫ ওভার শেষে রান ছিল ৪ উইকেটে ১০৯। সেখান থেকে শেষ ৫ ওভারে আরও ৫৫ রান যোগ করলো কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সেটা সম্ভব হয়েছে খুশদিল শাহ ও জাকের আলির ঝড়ো ব্যাটিংয়ে।

খুশদিল ১৭ বলে দুটি করে চার-ছক্কায় খেলেন ৩০ রানের ইনিংস। জাকের আলি ১০ বলে একটি করে চার-ছক্কায় করেন অপরাজিত ২০।

সবমিলিয়ে ৬ উইকেটে ১৬৪ রান করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। অর্থাৎ জিততে হলে ঢাকা ডমিনেটর্সকে করতে হবে ১৬৫ রান।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।