Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুমারখালীতে বিএনপির দোয়া মাহফিল

admin • 01 Dec 2025, 09:13 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুমারখালীতে বিএনপির দোয়া মাহফিল

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনায় কুমারখালীর নন্দলালপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ডিসেম্বর) সন্ধ্যায় নন্দলালপুর ইউনিয়নের আলাউদ্দিন নগর বিএনপির অফিসে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এই মাহফিলের আয়োজন করা হয়।

 

দোয়া অনুষ্ঠানে কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও এশিউর গ্রুপের চেয়ারম্যান শেখ সাদী প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী উপস্থিত ছিলেন।

 

এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কুমারখালী পৌর শাখার সভাপতি আলহাজ্ব মনোয়ার হোসেন । উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক খান আতিকুর রহমান সবুজ, উপজেলা কৃষক দলের আহ্বায়ক সাইদুল ইসলাম প্রমূখ ।

 

আরো উপস্থিত ছিলেন কৃষক দল কুমারখালী উপজেলা শাখার যুগ্ম আহবায়ক মিরাজুল ইসলাম, নন্দলালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সহ সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম বকুল, শিলাইদহ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খাইরুল বাসার, সদকী ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ডাঃ শরিফুল ইসলাম, নন্দলাপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি সিরাজুল ইসলাম, ন্দলালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য শহিদুল ইসলাম, আমিরুল ইসলাম বল্লাল, গনতন্ত্র পরিষদ কুমারখালি উপজেলা শাখার আহবায়ক মামুনুর রশীদ, পৌর ছাত্রদল নেতা সোয়াদসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

   

দোয়া মাহফিল পরিচালনা করেন নন্দলালপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আবু তালহা রাসেল এবং রুহুল আমীন । মাহফিলে বক্তারা বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।