Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

খালেদা জিয়ার ইন্তেকালে জাবিতে একদিনের কার্যক্রম স্থগিত

admin • 30 Dec 2025, 01:13 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
খালেদা জিয়ার ইন্তেকালে জাবিতে একদিনের কার্যক্রম স্থগিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সব ধরনের ক্লাস, পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) স্থগিত ঘোষণা করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে।

 

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক শোক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গাজীপুর জেলার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ৬টায় বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

 

বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন হিসেবে দেশ ও জাতির জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁর মৃত্যুতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পরিবার গভীরভাবে শোকাহত।

 

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, শোকের অংশ হিসেবে আজ বিশ্ববিদ্যালয়ের সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক সভা স্থগিত থাকবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের স্বতঃস্ফূর্তভাবে কালো ব্যাজ ধারণের নির্দেশ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।