Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

খালেদা জিয়াকে বিদেশ নেওয়ার কোনো আবেদন আসেনি: আইনমন্ত্রী

admin • 23 Sep 2023, 02:30 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
খালেদা জিয়াকে বিদেশ নেওয়ার কোনো আবেদন আসেনি: আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, ‌‌‘খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার বিষয়ে আমার কাছে কোনো আবেদন আসেনি। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করতে হবে। এরপর আমাদের কাছে মতামত চাওয়া হবে। ’

শনিবার (২৩ সেপ্টেম্বর) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, ‘খালেদা জিয়া দণ্ডাদেশপ্রাপ্ত আসামি হয়েও এখন যে মুক্ত হয়ে এভারকেয়ার হাসপাতালে ভালো চিকিৎসা পাচ্ছেন সেটাও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বদান্যতায় ও মহানুভবতায়। ’ শনিবার একাধিক অনুষ্ঠানে যোগ দিতে আইনমন্ত্রী মহানগর এক্সপ্রেসে করে আখাউড়ায় আসেন। সেখান থেকে তিনি সড়কপথে কসবায় যান।

বিএনপির হরতাল কর্মসূচির হুংকার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কেউ আইন ভঙ্গ করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।