Thursday, 3 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

খামেনির মৃত্যুতে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ও ৭ দিনের ছুটি ঘোষণা

admin • 01 Mar 2026, 11:34 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
খামেনির মৃত্যুতে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ও ৭ দিনের ছুটি ঘোষণা

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুতে দেশটিতে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক এবং সাতদিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।  ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাসনিম ও ফার্স নিউজ এজেন্সির বরাতে আল-জাজিরা রোববার (১ মার্চ) এ তথ্য জানিয়েছে।

 

খবরে বলা হয়, আয়াতুল্লাহ আলি খামেনির হত্যার পরিপ্রেক্ষিতে ইরান সরকার ৪০ দিনের গণশোক ঘোষণা করেছে। একইসঙ্গে সাতদিনের সরকারি ছুটিও ঘোষণা করা হয়েছে। ইরানের সর্বোচ্চ নেতার শাহাদাতের খবর নিশ্চিত করার পর থেকেই তেহরানের ইনকিলাব স্কয়ারে দেশের সর্বস্তরের শোকার্ত মানুষ সমবেত হচ্ছেন। গোটা জাতি শোকে মুহ্যমান।

 

গতকাল (শনিবার) খামেনির অবস্থান লক্ষ্য করে হামলা চালায় ইসরাইলি ও মার্কিন সেনারা। তারপর রাতের দিকে ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু প্রথমে খামেনি নিহত হয়েছেন বলে জানান। পরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও তা নিশ্চিত করেন।

 

ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, শনিবার সকালের দিকেই মারা গেছেন তিনি। হামলার সময় অফিসে তার ওপর অর্পিত দায়িত্ব পালন করছিলেন।

 

খামেনির পাশাপাশি তার মেয়ে, জামাতা এবং নাতিও এই হামলায় প্রাণ হারিয়েছেন।

 
-আরবিএস
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।