Wednesday, 4 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
আর্ন্তজাতিক

খাবার নয়, মেনু কার্ডের দামই ১ কোটি টাকা!

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
খাবার নয়, মেনু কার্ডের দামই ১ কোটি টাকা!

টাইটানিক জাহাজ নিয়ে আজও মানুষের আগ্রহের কমতি নেই। এখনো ১৯১২ সালের এই জাহাজডুবির ঘটনা রহস্যে ঘেরা। এবার সেই জাহাজেরই একটি খাবারের মেনু কার্ড বিক্রি হলো ১ লাখ ২ হাজার ডলারে (প্রায় ১ কোটি টাকা)। গত শনিবার এক নিলামে এই দামেই বিক্রি হয় সাদা রঙের এই কাগজটি।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন বলছে, টাইটানিক জাহাজের প্রথম শ্রেণির যাত্রীদের জন্য এই খাবারের মেনু ছিল। এটি ১৯১২ সালের ১১ এপ্রিলের খাবারের তালিকা। তবে কিছু জায়গায় ছেড়া।

   

এই মেনু কার্ডই শনিবার নিলামে তোলে ব্রিটিশ নিলামকারী প্রতিষ্ঠান হেনরি আলব্রিজ অ্যান্ড সন লিমিটেড। সেই কাগজে এখনো ঢেউয়ের ছাপ। এটি উত্তর আটলান্টিকে ভেসেছিল অনেক দিন।

 

খাবারের তালিকায় ছিল উন্নতমানের ঝিনুক, গরুর মাংসের বিশেষ আটটেম ও বিশেষ ক্রিম। ছিল বেশ দামী পানীয়ও।

   

তবে ওই জাহাজের আরও অনেক জিনিস শনিবার নিলামে তোলা হয়। এর মধ্যে রয়েছে একটি কম্বল। এটি ১ লাখ ১৭ হাজার ডলারে বিক্রি হয়।

   

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, ১৯১২ সালের ১৪ এপ্রিল এক রাতে ১২৫ মিটার (৪১০ ফুট) দীর্ঘ একটি আইসবার্গের সাথে যাত্রীবাহী জাহাজ আরএমএস টাইটানিকের ধাক্কা লাগে। আমেরিকার উদ্দেশে ইংল্যান্ডের সাদাম্পটন থেকে ছেড়ে জাহাজটির সেটি ছিল প্রথম সমুদ্র যাত্রা। সংঘর্ষের তিন ঘণ্টার মধ্যে জাহাজটি ডুবে যায়। ১ হাজার ৫০০ জনের বেশি যাত্রী ও জাহাজের ক্রু ঐ ঘটনায় প্রাণ হারায়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।