Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

খতনা করাতে গিয়ে শিশুর অঙ্গহানি, ফার্মেসি মালিক আটক

admin • 10 Apr 2026, 10:30 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
খতনা করাতে গিয়ে শিশুর অঙ্গহানি, ফার্মেসি মালিক আটক

রাজধানীর মোহাম্মদপুরে খতনা করাতে গিয়ে এক শিশুর অঙ্গহানির অভিযোগে খলিলুর রহমান নামের এক ফার্মেসি মালিককে আটক করেছে পুলিশ।

 

শুক্রবার (১০ এপ্রিল) মোহাম্মদপুর থানা পুলিশ তাকে আটক করে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

 

পুলিশ জানায়, আটক খলিলুর রহমান পেশায় একজন ফার্মেসি মালিক। তার বাড়ি চাঁদপুরের হাইমচর উপজেলায় হলেও বর্তমানে তিনি ঢাকা উদ্যানে বসবাস করেন।

 

ঘটনার বিষয়ে খলিলুর রহমান দাবি করেন, গত ২২ তারিখ তিনজন ব্যক্তি শিশুটিকে তার কাছে নিয়ে আসে। তিনি প্রথমে শিশুটির পরিচয় এবং অভিভাবকের বিষয়ে জানতে চান। এ সময় সজীব নামের একজন নিজেকে শিশুটির মামা বলে পরিচয় দেন। শিশুটিও একই কথা জানায়।

 

খলিলুর আরও বলেন, খতনার সময় শিশুটিকে যিনি ধরে রেখেছিলেন তিনি হঠাৎ হাত ছেড়ে দিলে শিশুটি লাফিয়ে ওঠে। এতে দুর্ঘটনাটি ঘটে।

 

খতনা করার জন্য তার কোনো আনুষ্ঠানিক সনদ আছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি জানান, তিনি একজন ফার্মাসিস্ট এবং এলএমএফ ডিগ্রি অর্জন করেছেন। এছাড়া এমসিএইচ নামে একটি কোর্সও করেছেন বলে দাবি করেন তিনি।

 

ঘটনার পর শিশুটির অবস্থা এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি তদন্ত করছে পুলিশ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।