Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

ক্লিনিকের এসি খুলতেই বেরিয়ে এলো ‘কালনাগিনী’

admin • 15 Jun 2026, 10:26 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
ক্লিনিকের এসি খুলতেই বেরিয়ে এলো ‘কালনাগিনী’

বরিশাল নগরীর একটি বেসরকারি ক্লিনিকের এসির ভেতর থেকে প্রায় চার ফুট লম্বা একটি সাপ উদ্ধার করা হয়েছে। এনিমেল লাভার্স অব পটুয়াখালীর সদস্যরা এ উদ্ধার অভিযান পরিচালনা করেন। রবিবার (১৪ জুন) দুপুরে নগরীর সাগরদী এলাকার ‘বরিশাল মেডিকেল সার্ভিসেস’ ক্লিনিকের একটি এসির ভেতর থেকে সাপটি উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

 

বন বিভাগ জানিয়েছে, সাপটিকে রবিবার সন্ধ্যায়  বরিশাল বন বিভাগের কাশিপুর সামাজিক বনায়ন নার্সারি ও প্রশিক্ষণ কেন্দ্রে অবমুক্ত করা হয়েছে।

 

বরিশাল মেডিকেল সার্ভিসেস ক্লিনিকের মালিক ও পটুয়াখালী মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডা. এস. এম. আবুল হাসান জানান, ক্লিনিকের একটি এসি খুলে বাসায় নেওয়ার জন্য কোম্পানির কর্মীরা এলে তারা এসির ভেতরে দুটি সাপ দেখতে পান। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। ৯৯৯ থেকে এনিমেল লাভার্স অব পটুয়াখালীর পরিচালক আসাদুল্লাহ হাসান মুসার সাথে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়। তিনি ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন।

 

আসাদুল্লাহ হাসান মুসা জানান, প্রায় দুই ঘণ্টার চেষ্টায় এসির ভেতর থেকে চার ফুট লম্বা একটি কালনাগিনী সাপ উদ্ধার করা হয়। ক্লিনিকের পেছনে ঝোপঝাড় থাকায় সাপটি সম্ভবত এসির পাইপ বা দেয়ালের ফাঁক দিয়ে ভেতরে প্রবেশ করেছে। তবে ক্লিনিকের কর্মীরা দুটি সাপ দেখার দাবি করলেও উদ্ধার অভিযানে একটি সাপই পাওয়া গেছে। উদ্ধার হওয়া সাপটি পূর্ণবয়স্ক হলেও মানুষের জন্য প্রাণঘাতী নয়।

 

সামাজিক বন বিভাগের বরিশাল সদর রেঞ্জের ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান বলেন, ‘সাপটি উদ্ধার করে আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে।’ পরে সেটিকে কাশিপুর সামাজিক বনায়ন নার্সারি ও প্রশিক্ষণ কেন্দ্রে অবমুক্ত করা হয়েছ বলে জানান তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।