Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

ক্লাস-পরীক্ষা চলাকালীন সময়ে জবির কলাপসিবল গেট খোলা রাখার নির্দেশ

admin • 04 Mar 2024, 04:00 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
ক্লাস-পরীক্ষা চলাকালীন সময়ে জবির কলাপসিবল গেট খোলা রাখার নির্দেশ

আরাফাতুল হক চৌধুরী, জবি প্রতিনিধি:

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ক্লাস-পরীক্ষা চলাকালীন সময়ে সকল কলাপসিবল গেইট খোলা রাখা এবং এসি কক্ষগুলোতে পর্যাপ্ত অগ্নিনির্বাপক ব্যবস্থার নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রোববার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, নিরাপত্তা জনিত কারণে বিশ্ববিদ্যালয়ের সকল ভবন,ক্লাস,অফিস কক্ষ,বারান্দা ও সিড়িসমূহের যে সকল স্থানে কলাপসিবল গেইট রয়েছে সেই গেইটগুলো খোলা রাখতে হবে। পাশাপাশি যেসকল ক্লাস,ল্যাব ও অফিস কক্ষে এসি রয়েছে সেসব জায়গায় অগ্নিনির্বাপক ব্যবস্থা রাখতে হবে।

 

জানা যায়, রাজধানীতে বেইলি রোড সহ কয়েকটি বহুতল ভবনে সম্প্রতি অগ্নিকান্ডের ঘটনার প্রেক্ষিতে নিরাপত্তা নিশ্চিত অর্থাৎ দুর্ঘটনা এড়াতে এই সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

 

এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (এস্টেট) মোহাম্মদ কামাল হোসেন সরকার বলেন, আজ থেকেই বিশ্ববিদ্যালয়ের কলাপসিবল গেইটগুলো খোলা থাকবে। সংশ্লিষ্টরা বিষয়টি তদারকি করবেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।