প্রযুক্তি প্রতিষ্ঠান ক্যাশ অ্যাপের প্রতিষ্ঠাতা এবং ক্রিপটোকারেন্সি কোম্পানি মোবাইলকয়েনের চিফ প্রোডাক্ট কর্মকর্তা বব লি (৪৩) ছুরিকাঘাতে মারা গেছেন। গত মঙ্গলবার সানফ্রান্সিসকোর একটি সড়কে লিকে ছুরিকাঘাত করা হয়। এতে তাঁর মৃত্যু হয়।
লির বাবা রিক লি এবং সানফ্রান্সিসকো পুলিশ এই তথ্য নিশ্চিত করেছে।
যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ছুরিকাঘাতের পর আহত অবস্থায় পুলিশ লিকে উদ্ধার করে। লির বুকে ছুরি দিয়ে দুটি আঘাতের চিহ্ন দেখা যায়। এরপর হাসপাতালে নেওয়ার পর লির মৃত্যু হয়।
লির বাবা রিক লি এক ফেসবুক পোস্টে জানিয়েছেন, গত মঙ্গলবার (৪ এপ্রিল) সানফ্রান্সিসকোর একটি সড়কে লিকে ছুরিকাঘাত করা হয়। এতে তাঁর মৃত্যু হয়েছে। আমি আমার শ্রেষ্ঠ বন্ধুকে হারিয়েছি।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, লির মৃত্যুতে প্রযুক্তি খাতের নেতারা শোক জানিয়েছেন।
সুত্র: বিবিসি





