Thursday, 5 November 2026
শিরোনাম
অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি
জাতীয় জেলার খবর

ক্যান্টনমেন্ট রেলস্টেশনে ট্রেনের ধাক্কায় যুবক নিহত

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
ক্যান্টনমেন্ট রেলস্টেশনে ট্রেনের ধাক্কায় যুবক নিহত

রাজধানীর ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন এলাকায় ঢাকা থেকে ছেড়ে যাওয়া কুড়িগ্রাম এক্সপ্রেসের ধাক্কায় অজ্ঞাত পরিচয়ের এক যুবক (২১) নিহত হয়েছেন।

রোববার (১৮ জুন) রাত সাড়ে ১২টার দিকে এই ঘটনা ঘটে। পরে আজ (সোমবার) দুপুরে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায় রেলওয়ে পুলিশ।

 

ঢাকা রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমিন বলেন, গতকাল রাতে ঢাকা থেকে ছেড়ে যাওয়া কুড়িগ্রাম এক্সপ্রেসের ধাক্কায় ক্যান্টনমেন্ট রেলস্টেশন এলাকায় অজ্ঞাত পরিচয়ের এক যুবক মাথায় আঘাত পায়।

 

এতে সে ঘটনাস্থলেই মারা যায়। পরে আমরা খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করে কমলাপুর রেলস্টেশন মর্গে রাখি। সেখান থেকে আইনি প্রক্রিয়া শেষে মরদেহটির ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়।

 

তিনি বলেন, প্রাথমিকভাবে আমরা ওই যুবকের পরিচয় জানতে পারিনি। আমরা সিআইডির ক্রাইম সিনের মাধ্যমে তার পরিচয় শনাক্তের চেষ্টা করছি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।