Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
আর্ন্তজাতিক

ক্যানসারে মৃত্যুর আগে বয়ফ্রেন্ডের সঙ্গে ১০ বছরের মেয়ের বিয়ে

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
ক্যানসারে মৃত্যুর আগে বয়ফ্রেন্ডের সঙ্গে ১০ বছরের মেয়ের বিয়ে

ব্লাড ক্যান্সারে (লিউকেমিয়া) আক্রান্ত ১০ বছরের এক মেয়ে শিশু চেয়েছিল বয়ফ্রেন্ডকে বিয়ে করতে। শেষ পর্যন্ত মৃত্যুর ১২ দিন আগে ধুমধাম করে বিয়ে হয় ওই শিশুর। এমন ঘটনাই ঘটেছে যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনায়।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়, গত ২৯ জুন ১০ বছর বয়সী এমা এডওয়ার্ডের সঙ্গে তার বয়ফ্রেন্ড ড্যানিয়েল মার্শালের বিয়ে সম্পন্ন হয়। এর ১২ দিন পরই মারা যায় এমা।

এমার বাবা-মা জানান, গত বছরের এপ্রিলে তাঁদের মেয়ের লিউকেমিয়া ধরা পড়ে। আশা ছিল, একদিন সুস্থ হবে এমা। তবে গত জুনে এমার পরিবার জানতে পারে, তার অল্পদিনই বাঁচার সম্ভাবনা আছে। আর এরপরই ১০ বছর বয়সী ওই শিশুর পরিবার তাকে বিয়ে দেয়ার সিদ্ধান্ত নেয়।

এমার মা অ্যালিনা বলেন, আমরা ভিন্ন চিকিৎসার চেষ্টা করছিলাম। তবে চিকিৎসকরা জানিয়েছিল যে, এমার বেশি দিন বাঁচার সম্ভাবনা কম।

এখবর শোনার পর অ্যালিনা ও তার বয়ফ্রেন্ডের মা মিলে বিয়ের মতো একটি আয়োজন করার পরিকল্পনা করেন।

এমার মা বলেন, খুব দ্রুত কাজটি করতে হতো। দুই দিনের কম সময়ে আমরা অনুষ্ঠানটি সম্পন্ন করেছিলাম। এতে প্রায় এক শ অতিথি ছিলেন। এতে বাইবেলও পাঠ করা হয়।

সুত্র-নিউইয়র্ক পোস্ট
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।