Wednesday, 4 November 2026
শিরোনাম
স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে হাইকোর্টের রুল পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কনটেন্ট ক্রিয়েটর মামুন গ্রেপ্তার বিনামূল্যে এক কোটি চশমা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
আর্ন্তজাতিক

ক্যানসারে আক্রান্ত বাবা চার্লসকে দেখতে যুক্তরাজ্যে যাচ্ছেন প্রিন্স হ্যারি

• • পঠিত 15 বার
শেয়ার করুন:
ক্যানসারে আক্রান্ত বাবা চার্লসকে দেখতে যুক্তরাজ্যে যাচ্ছেন প্রিন্স হ্যারি

রাজা তৃতীয় চার্লসের ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর শুনে প্রিন্স হ্যারি যুক্তরাজ্যে যাচ্ছেন। বাবাকে দেখতে যাচ্ছেন তিনি।বাকিংহাম প্যালেস গতকাল সোমবার জানায়, রাজা তৃতীয় চার্লসের ক্যানসার শনাক্ত হয়েছে। তার চিকিৎসা শুরু হয়েছে। রানি এলিজাবেথের মৃত্যুর পর ২০২২ সালের ৮ সেপ্টেম্বর রাজা হিসেবে অভিষেক হয় চার্লসের।

 

এদিকে বিশ্বনেতারা চার্লসের সুস্বাস্থ্য কামনা করেছেন। যুক্তরাজ্যবাসীর অনেকে চার্লসের অসুস্থতার খবরে দুঃখ প্রকাশ করেছেন স্ত্রী অভিনেত্রী মেগান ম্যার্কেলের সঙ্গে যুক্তরাষ্ট্রে বসবাস করেন হ্যারি। প্রিন্সের ঘনিষ্ঠ এক সূত্রের বরাত দিয়ে যুক্তরাজ্যের সংবাদ সংস্থা জানায়, চার্লসের সঙ্গে কথা বলেছেন হ্যারি। শিগগিরই তিনি চার্লসের সঙ্গে দেখা করবেন।

 

সম্প্রতি প্রোস্টেটের সমস্যার কারণে চার্লস হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। সেটিকে আলাদা উদ্বেগের কারণ বলেছেন চার্লস।বাকিংহাম প্যালেস এক বিবৃতিতে জানায়, পরবর্তী সময়ে বিভিন্ন শারীরিক পরীক্ষায় রাজা চার্লসের ক্যানসার শনাক্ত হয়েছে। তবে তিনি কী ধরনের ক্যানসারে আক্রান্ত, ক্যানসার কোন পর্যায়ে রয়েছে, সে ব্যাপারে কিছু জানানো হয়নি।

 

তবে বাকিংহাম প্যালেস জানায়, রাজা চার্লস ভালো আছেন। তিনি শিগগিরই কাজে ফিরবেন। বাকিংহাম প্যালেস সূত্র আরও জানিয়েছে, রাজা চার্লস ব্যবসা ও প্রাতিষ্ঠানিক কাজ করবেন। তবে জনগণের সঙ্গে সম্পৃক্ত দায়িত্ব তিনি পালন করবেন না।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।