মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন ইশরাক হোসেন । সোমবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন হয়। মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দিতে ডাকা সংবাদ সম্মেলনে অস্ত্র নিয়ে মাদক বিরধি অভিযান নিয়ে কথা বলেছেন ইশরাক হোসেন। তিনি বলেছেন, ‘যদি আমার দ্বারা কোনো ভুল হয়ে থাকে, আমি কাউকে আঘাতপ্রাপ্ত করে থাকি এই অভিযানের মাধ্যমে সেটার জন্য আগে আমি দুঃখ প্রকাশ করে নিচ্ছি।
কিন্তু আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমি কোনো ভুল সেদিন করিনি। আমি কেবল আমার নিরাপত্তার জন্য আমার হাতে অস্ত্রটুকু যতটুকু সময় প্রয়োজন রেখেছিলাম, পরবর্তীকালে সেটি আর আমার দৃশ্যমান হয়নি।
পূর্বঘোষিত এ সংবাদ সম্মেলন করার উদ্দেশ্যে বেলা পৌনে দুইটার দিকে জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে নেতা– কর্মীদের নিয়ে ঢোকেন ইশরাক হোসেন। এ সময় তাঁর অনুসারীরা ‘রাজপথের ইশরাক ভাই, আমরা তোমায় ভুলি নাই’, ‘ইশরাক ভাই ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘মাদকের আস্তানা, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’ প্রভৃতি স্লোগান দিতে থাকেন। সংবাদ সম্মেলন শুরু হয় বেলা দুটোর দিকে।
সংবাদ সম্মেলনে পদত্যাগ প্রসঙ্গে ইশরাক হোসেন বলেন, ‘আজকের দিন থেকে আমি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। আমি তাঁকে বলেছি, পুরো সময়টাতে ঢাকা-৬ আসন, পার্শ্ববর্তী এলাকা, পরবর্তী সময়ে আরও যদি এলাকা থাকে, সেখানকার মাদক নির্মূল এবং আমাদের জাতীয় জনজীবনের
অন্যান্য সমস্যা নিয়ে কাজ করতে চাই। তিনি সদয় সম্মত হয়েছেন এবং আমাকে সুযোগ করে দিয়েছেন।





