Thursday, 3 September 2026
শিরোনাম
খেলাধুলা

কোথায় কখন পেলের শেষকৃত্য

admin • 30 Dec 2022, 08:15 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
কোথায় কখন পেলের শেষকৃত্য

ক্রীড়াজগতের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র হয়ে ওঠা এক নাম পেলে। জীবন-মৃত্যুর লড়াইয়ে হেরে গেলেন কিংবদন্তি। ৮২ বছর বয়সে পৃথিবীর মায়া কাটিয়ে ওপারে পাড়ি দিলেন ফুটবলের রাজা।

সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে বৃহস্পতিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন একমাত্র ফুটবলার হিসেবে তিনটি বিশ্বকাপ জয়ী পেলে।

যে ক্লাবের হয়ে ফুটবলার হিসেবে বেড়ে উঠেছিলেন, যে ক্লাবের মাঠে খেলেছিলেন জীবনের বেশ কিছু স্মরণীয় ম্যাচ, সেই ক্লাব সান্তোসের মাঠেই অনুষ্ঠিত হবে কিংবদন্তি ফুটবলার পেলের শেষকৃত্যের অনুষ্ঠান।

সোমবার এবং মঙ্গলবার- দুইদিন ধরে শেষ কৃত্যানুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সান্তোস ক্লাবের পক্ষ থেকে শুক্রবার এক বিবৃতিতে জানানো হয়েছে, পেলেকে ভক্তদের শেষ শ্রদ্ধা জানানোর জন্য সাও পাওলোর ভিলা বেলমিরো স্টেডিয়ামকে নির্ধারণ করা হয়েছে। যেটা আবার সান্তোসেরও হোম ভেন্যু।

বিবৃতিতে ক্লাবটি জানিয়েছে, পেলের কফিন সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতাল থেকে সোমবার সকালে ভিলা বেলমিরো স্টেডিয়ামের মাঝ সার্কেল বরাবর রাখা হবে। ওইদিন সকাল ১০টা থেকে ভক্তরা শেষবারের মত পেলেকে দেখতে পাবেন এবং পরেরদিন একই সময়ে এসে শেষ শ্রদ্ধা জানানো সমাপ্ত ঘোষণা করা হবে।

হাসপাতাল থেকে পেলের কফিন সান্তোস পর্যন্ত রাস্তা ধরে বহন করে আনা হবে। এ সময় কফিনটি পেলের শতবর্ষী মা সেলেস্তের বাড়িও অতিক্রম করবে। বার্ধক্যের কারণে বিছানা থেকে উঠতে পারেন না তিনি এবং চোখেও স্পষ্ট দেখতে পান না। যে কারণে তার মায়ের বাড়িতে কফিনটা শেষবারের মত নেয়া হবে।

শেষকৃত্যানুষ্ঠান শেষ হওয়ার পর মরদেহ সমাহিত করা হবে সান্তোসের সিমেট্রি মেমোরিয়াল নেক্রোপোল ইকুমেনিকায়। ওই সময় শুধু পেলের পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।