Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
আর্ন্তজাতিক

কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ:আমিরাতে ৫৭ বাংলাদেশির কারাদণ্ড

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ:আমিরাতে ৫৭ বাংলাদেশির কারাদণ্ড

কোটা সংস্কারের দাবিতে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) বিক্ষোভ করার দায়ে যাবজ্জীবনসহ ৫৭ বাংলাদেশিকে দীর্ঘ মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আবু ধাবির আদালত। কারাদণ্ড শেষে সবাইকে বাংলাদেশে ফেরত পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

আমিরাতের সরকারি বার্তা সংস্থা ডব্লিউএএমের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, শুক্রবার বিক্ষোভ চলাকালে ‘জড়ো হওয়া ও দাঙ্গায় উসকানি দেওয়ার’ দায়ে তিনজনকে যাবজ্জীবন, ৫৩ জনকে ১০ বছর এবং একজনকে ১১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

 

একজন প্রত্যক্ষদর্শী জানান, অভিযুক্তরা কোটা ইস্যুতে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে সংযুক্ত আরব আমিরাতের বেশ কয়েকটি রাস্তায় বড় ধরনের বিক্ষোভ মিছিলের আয়োজন করে।

 

সংযুক্ত আরব আমিরাতে অননুমোদিত বিক্ষোভ নিষিদ্ধ। দেশটির দণ্ডবিধিতে বিদেশি রাষ্ট্রের বিরুদ্ধে আপত্তিকর বক্তব্য বা তাদের সঙ্গে সম্পর্ক বিপন্ন করাকেও অপরাধ হিসেবে গণ্য করা হয়।

 

কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন বিক্ষোভের পর মঙ্গলবার ৯৩ শতাংশ মেধার মাধ্যমে সরকারি চাকরিতে নিয়োগের বিধান রেখে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।