Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয়

কোটা আন্দোলনে নিহত ৮৯ জনের ময়নাতদন্ত, আঞ্জুমানে ৮ মরদেহ হস্তান্তর

admin • 25 Jul 2024, 07:44 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
কোটা আন্দোলনে নিহত ৮৯ জনের ময়নাতদন্ত, আঞ্জুমানে ৮ মরদেহ হস্তান্তর

দেশের বিভিন্ন স্থানে কোটা সংস্কার আন্দোলনে নিহত ৮৯ জনের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে। অন্যদিকে অজ্ঞাত ৮টি মরদেহ বেওয়ারিস হিসেবে আঞ্জুমান মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া ময়নাতদন্ত ছাড়াই আটজনের মরদেহ স্বজনরা নিজ দায়িত্বে নিয়ে গেছেন।  

বৃহস্পতিবার (২৫ জুলাই) ঢামেক সূত্রে এসব তথ্য জানা গেছে।

ঢামেক মর্গের এক সহকারী জানান, গত ১৭ জুলাই তারিখ থেকে এ পর্যন্ত কোটা সংস্কার আন্দোলনে নিহত ৮৯ জনের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। তাদের মধ্যে দুইজন পুলিশ সদস্য, দুইজন সাংবাদিক ও একজন আনসার সদস্য রয়েছেন। এদের মধ্যে অজ্ঞাত আটটি মরদেহ বেওয়ারিস হিসেবে আঞ্জুমান মফিদুলের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি বলেন, গত ১৭ জুলাই ঢাকা কলেজ ছাত্রলীগের সদস্য সবুজ আলীসহ দুইজনের ময়নাতদন্ত হয়। এছাড়া গত ১৯ জুলাই ছয়জনের, ২০ জুলাই ২১ জনের, ২১ জুলাই ৩৬ জনের, ২২ জুলাই ১০ জনের, ২৩ জুলাই নয় জনের, ২৪ জুলাই তিন জনের ও আজ দুইজনের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।