Tuesday, 3 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
জেলার খবর সারা দেশ

কোটচাঁদপুরে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৫

• • পঠিত 15 বার
শেয়ার করুন:
কোটচাঁদপুরে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৫

ঝিনাইদহের কোটচাঁদপুরে পিকআপ ও ব্যাটারিচালিত অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে গুরতর আহত আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা পাঁচ জনে দাঁড়াল। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে কোটচাঁদপুর-জীবননগর সড়কের কাশিপুর পৌর কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলো-উপজেলার বলাকান্দা গ্রামের শাহিন উদ্দিনের মেয়ে খুকু মনি (৭), একই উপজেলার শাহাপুর ঘিঘাটি গ্রামের মখলেছ উদ্দিনের ছেলে ভ্যানচালক সলেমান উদ্দিন (৬০), কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গী গ্রামের রুবেল হোসেনের ১১ মাস বয়সী ছেলে রাফান, রাফানের দাদি শিউলি বেগম (৫০) এবং অজ্ঞাত আরও এক ভ্যানযাত্রী।

 

কোটচাঁদপুর থানা পুলিশের ওসি মঈন উদ্দিন জানান, সকালে কালীগঞ্জ থেকে হতাহতরা ব্যাটারিচালিত ভ্যানযোগে কোটচাঁদপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ওই ৩ জন নিহত হয়। আহত হয় আরও ৫ জন।

 

খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখান থেকে ৪ জনকে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে রেফার্ড করে চিকিৎসক। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও ২ জনের মৃত্যু হয়। এ ঘটনায় ঘাতক পিকআপ চালক পালিয়ে গেছে। পুলিশ দুর্ঘটনাকবলিত পিকআপ ভ্যানটি জব্দ করেছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।