Sunday, 8 November 2026
শিরোনাম
এক্সক্লসিভ

কেরানীগঞ্জে সাবানের কারখানা ও গুদামে আগুন

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
কেরানীগঞ্জে সাবানের কারখানা ও গুদামে আগুন

ঢাকার কেরানীগঞ্জে একটি সাবান তৈরি কারখানা ও গুদামে অগ্নিকাণ্ডে ঘটনা ঘটেছে। এতে কারখানায় থাকা সাবান তৈরির বিভিন্ন মেশিনারিজ ও গুদামে থাকা বেশ কিছু কাঁচামাল  পুড়ে গেছে।

 

এ সময় কারখানা বন্ধ থাকায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। তবে অতিরিক্ত ধোয়ার কারণে আশপাশের ভবনের বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়ে।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে নয়টায় দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা উত্তরপাড়া সাবান ফ্যাক্টরি রোডে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তাৎক্ষণিক স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনে।

 

কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ কাজল মিয়া জানান, একটি ষষ্ঠতলা ভবনের সেমি-বেইজমেন্টে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।

 

আগুনের ভয়াবহতা বেশি না থাকলেও অত্যধিক ধোয়ার কারণে নিয়ন্ত্রণে কিছুটা সময় লেগেছে। ঘটনাস্থল থেকে আমরা ১৫ লাখ টাকার মালামাল উদ্ধার করতে পেরেছি আর প্রায় সাত লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে আমার ধারণা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।