Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

কেরানীগঞ্জে চিপসের কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

admin • 15 Dec 2023, 08:18 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
কেরানীগঞ্জে চিপসের কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

ঢাকার কেরানীগঞ্জে একটি চিপস তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট। শুক্রবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ৩৭ মিনিটের দিকে ধলেশ্বরী-১ নম্বর ব্রিজের বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।

   

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা শাহজাহান সিকদার এই তথ্য নিশ্চিত করে জানান, সন্ধ্যা ৬টা ৩৭ মিনিটে খবর আসে ঢাকার কেরানীগঞ্জ ধলেশ্বরী-১ নম্বর ব্রিজ সংলগ্ন বেড়িবাঁধ এলাকায় একটি চিপস তৈরির টিনশেড কারখানায় আগুন লেগেছে।

   

এমন খবরে সন্ধ্যা ৭টা ৫ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় জানিয়ে তিনি বলেন, প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতি ও হতাহত সম্পর্কে কিছু জানা যায়নি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।