Wednesday, 4 November 2026
শিরোনাম
নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে হাইকোর্টের রুল
আর্ন্তজাতিক

কেনিয়ায় কারখানায় বিস্ফোরণ, অগ্নিকাণ্ডে নিহত দুই

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
কেনিয়ায় কারখানায় বিস্ফোরণ, অগ্নিকাণ্ডে নিহত দুই

কেনিয়ার রাজধানী নাইরোবিতে একটি কারখানায় আগুন লাগে ও বিস্ফোরণ হয়। স্থানীয় কর্মকর্তারা শুক্রবার এ খবর দিয়েছেন।

পুলিশ কমিশনার অ্যাডামসন বুনগেই জানিয়েছেন, অন্ততপক্ষে ১৬৫ জন আহতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কেনিয়ার রেড ক্রস জানিয়েছে, আহতের সংখ্যা তিনশ পর্যন্ত হতে পারে। ডয়চে ভেলে

নাইরোবিতে এই আগুন লাগে মাঝরাতে।

কেনিয়ায় এই কারখানায় গ্যাস সিলিন্ডারে তখন গ্যাস রিফিলের কাজ চলছিল। সেই সময় আগুন লাগে। বিস্ফোরণ হয়। তাই এতো মানুষ আহত হয়েছেন। কেন আগুন লাগল তা জানা যায়নি। আগুন ও বিস্ফোরণে বাড়ির খুব বেশি ক্ষতি হয়েছে।

পুলিশ প্রধান জানিয়েছেন, যে দুইজন মারা গেছেন, তার মধ্যে একজন অপ্রাপ্তবয়স্ক। মৃতের সংখ্যাও আরো বাড়তে পারে।

দমকলের কর্মীরা এখনো আগুন নেভানোর কাজে ব্যস্ত। কারখানা থেকে কালো ধোঁয়া উঠতে দেখা যাচ্ছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।