Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
আর্ন্তজাতিক

কৃষ্ণ সাগরে 'মেরিটাইম ওয়ার্নিং'জারি

• • পঠিত 15 বার
শেয়ার করুন:
কৃষ্ণ সাগরে 'মেরিটাইম ওয়ার্নিং'জারি

কৃষ্ণ সাগরে মেরিটাইম ওয়ার্নিং (সামুদ্রিক সতর্কতা) জারি করেছে রাশিয়ান সেনারা। এক বিবৃতিতে এ সতর্কতা জারির বিষয়টি জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।

বিবৃতিতে বলা হয়, ইউক্রেনের বন্দরের দিকে যাওয়া সব জাহাজকে সম্ভাব্য অস্ত্র বহনকারী হিসেবে গণ্য করা হবে। এর ফলে বুধবার এ সামুদ্রিক সতর্কতা জারি করেছে তারা।

নতুন নৌ চলাচল সতর্কতায় বলা হয়, আন্তর্জাতিক জলসীমার কিছু এলাকাকে জাহাজের জন্য 'সাময়িকভাবে অনিরাপদ' বলে ঘোষণা করা হয়েছে। একইসাথে এই রুটে চলাচলকারী সামরিক নাবিকদের ইউক্রেনের বন্দরে না যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে।

আগামীকাল (বৃহস্পতিবার) সকাল থেকে শুরু হবে এই সামুদ্রিক সতর্কতা। ইউক্রেনের বন্দরের দিকে যাওয়া সকল জাহাজকে যুদ্ধ সরঞ্জাম বাহক হিসাবে বিবেচনা করা হবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। -আরটি

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।