Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
এক্সক্লসিভ

কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বাতিঘর আদর্শ পাঠাগার

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বাতিঘর আদর্শ পাঠাগার
 টাঙ্গাইল সদর উপজেলার মগড়া ইউনিয়ন থেকে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন বাতিঘর আদর্শ পাঠাগার।
শুক্রবার (২৯ মে) সকালে সদর উপজেলার চৌরাকররা গ্রামে বাতিঘর আদর্শ পাঠাগার প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে ৫ জন শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তারা কৃতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, কঠোর পরিশ্রম, আত্মবিশ্বাস এবং সঠিক দিকনির্দেশনার মাধ্যমে জীবনের লক্ষ্য অর্জন সম্ভব। তারা শিক্ষার্থীদের দেশের উন্নয়ন ও সমাজের কল্যাণে নিজেদের মেধা ও যোগ্যতা কাজে লাগানোর আহ্বান জানান।
বক্তারা আরও বলেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তির মাধ্যমে শিক্ষাজীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ অতিক্রম করা হলেও এটি শেষ নয়; বরং এখান থেকেই নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়। তাই শিক্ষার্থীদেরকে নিজেদের লক্ষ্য নির্ধারণ করে এগিয়ে যেতে হবে। অনুষ্ঠানে বাতিঘর আদর্শ পাঠাগারের প্রতিষ্ঠাতা মোঃ কামরুজ্জামান কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও বই তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন বাতিঘর আদর্শ পাঠাগারের সভাপতি মোঃ শাহজাহান, পাঠাগারের সদস্য অনিক হাসান, ওবায়দুল শিকদার, রিপন মিয়া, লিখন আহমেদ, সীমা আক্তার, নাবিলা আক্তার প্রমুখ।
উল্লেখ্য, “এসো বই পড়ি, নিজেকে আলোকিত করি” স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইল সদর উপজেলার চৌরাকররা গ্রামে ২০১০ সালে গড়ে ওঠে বাতিঘর আদর্শ পাঠাগার। প্রতিষ্ঠার পর থেকে পাঠাগারটি গ্রামের মানুষের মধ্যে পাঠাভ্যাস তৈরি ও জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে সেলুন, বাসস্ট্যান্ড ও স্টেশন অণুপাঠাগার স্থাপনসহ শিক্ষামূলক কর্মকান্ডের পাশাপাশি আর্তমানবতার সেবায় বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।