Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

কুষ্টিয়া-৪ আসনে সাধারণ ভোটারদের আস্থার প্রতীক বিএনপি নেতা নূরুল ইসলাম আনছার

admin • 27 Oct 2025, 01:27 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
কুষ্টিয়া-৪ আসনে সাধারণ ভোটারদের আস্থার প্রতীক বিএনপি নেতা নূরুল ইসলাম আনছার

কুষ্টিয়া- ৪ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব নুরুল ইসলাম আনছার প্রামানিক যেন এলাকার মানুষের একমাত্র আস্থার প্রতীক। এমনটাই বলছিলেন সাধারণ জনগণ, তিনি একজন ব্যবসায়িক, শিল্পপতি, সমাজসেবক এবং বলিষ্ঠ রাজনীতিক। কুমারখালীর উন্নয়নের ব্যাপক অবদান রয়েছে তার ।

 

কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার অন্তগর্ত কুমারখালী পৌরসভায় মোঃ নূরুল ইসলাম আনছার প্রামানিক ০৪ (চার) বার চেয়ারম্যান ও মেয়র হিসেবে জয়লাভ করেন। তিনি চেয়ারম্যান ও মেয়র হিসাবে দায়িত্ব পালন করেন ১৯৮৪ হতে ১৯৮৮, ১৯৮৯ হতে ১৯৯১, ১৯৯৩ হতে ১৯৯৯, ২০০৪ হতে ২০১১ ইং পর্যন্ত এবং ১৯৭৭ইং থেকে ১৯৮৪ইং সনে প্রথম কমিশনার হিসাবে সুনামের সহিত দায়িত্ব পালন করেন।

 

বিগত ১৭ বছর ধরে তিনি আওয়ামী লীগের নির্যাতনের বিরুদ্ধে রাজপথে লড়াই করেছেন। কুষ্টিয়ার রাজনৈতিক ইতিহাসে কিছু নাম সময়ের সীমানা পেরিয়ে মানুষের হৃদয়ে স্থায়ী হয়ে থাকাদের মধ্যে এই প্রবীণ রাজনীতিক নেতা জিয়ার আদর্শিক সৈনিক আনছার। কুষ্টিয়া-৪ (কুমারখালি খোকসা) আসনে বিএনপির এমপি মনোনয়ন প্রত্যাশী তিনি। ধানের শীষ আর গণতন্ত্রের প্রতীক তিনি সেটা প্রমাণিত সত্য। রাজনৈতিক প্রজ্ঞা আর কর্ম দক্ষতার জন্য জনগণের প্রিয় নেতা হয়েছেন বহু আগেই। হয়েছেন তৃণমূলের আস্থাভাজন। আনছার প্রামানিক শুধু নেতাই নন, তিনি স্থানীয় বিএনপির কর্মীদের আশ্রয়স্থল। বিপদে পড়লে তাঁর কাছে ছুটে যায় সাধারন জনগন। তিনি কাউকে কখনো নিরাশ করেননি।

 

জাতীয় সংসদ নির্বাচন: ১৯৯৬ইং সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে ধানের শীষ প্রতীকে জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রাপ্ত হয়ে গণসংযোগের ফলে খোকসা-কুমারখালীতে ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়। অত্যন্ত পরিতাপের বিষয় কিছু অসাধু ব্যক্তি হাইকমান্ডকে ভুল বুঝিয়ে তার মনোনয়ন পরিবর্তন করেন। তিনি দলের প্রতি সন্মান জানিয়ে মনোনয়ন প্রত্যাহার করে নেন এবং দলীয় প্রার্থীর পক্ষে নির্বাচন করে দলীয় প্রার্থীকে জয়লাভ করান।

 

উপজেলা চেয়ারম্যান নির্বাচন: ২০১৪ইং সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মটর সাইকেল প্রতীকে মনোনয়ন নিয়ে নির্বাচন করে বিপুল ভোটে বিজয় হওয়ার পরও আওয়ামীলীগ সরকার তার দলীয় প্রার্থীকে প্রশাসনের মাধ্যমে বিজয় ঘোষনা করে। তার জীবনযাপন একেবারেই সহজ সরল।

 

জানা যায়, রাজনৈতিক ভাবে তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন দায়িত্ব সফলতার সাথে পালন করেছেন। বর্তমানে তিনি কুমারখালী উপজেলা বিএনপির নিবাচিত সভাপতি। সফলতার সাথে ওয়ার্ড ও ইউনিয়ন বিএনপির কমিটি করে দৃষ্টান্ত দেখিয়েছেন। বিগত দিনের রাজনীতিতে কুমারখালী উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি, কুমারখালী পৌর বিএনপির সাবেক সভাপতি ছিলেন। আবার হয়েছেন কুষ্টিয়া জেলা বিএনপি সদস্য। উন্নয়নের রুপকার ও সফল শিল্পপতি আর উদ্যোক্তা এই নেতা বেশ কয়েকটি শিল্প প্রতিষ্ঠানও রয়েছে।

 

এ বিষয়ে সাধারন জনগণ বলছেন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কুষ্টিয়া জেলা শাখার যুগ্ম-আহবায়ক, কুমারখালী উপজেলার বিএনপির নব-নির্বাচিত সভাপিত, কুমারখালী ইয়াং মার্চেন্ট এসোসিয়েশন এর সভাপতি ও কুমারখালী পৌরসভার সাবেক চার বারের সফল মেয়র  আলহাজ্ব নূরুল ইসলাম আনছার প্রামানিককে জাতীয় সংসদ নির্বাচনী এলাকা ৭৮, কুষ্টিয়া-৪ (খোকসা-কুমারখালী) আসনে ধানের শীষ প্রতীকের কান্ডারী হলে আসনটি পনুরুদ্ধার হবে এবং জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা পূরন হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।