Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

কুষ্টিয়া-৪ আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ

admin • 24 Nov 2025, 10:01 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
কুষ্টিয়া-৪ আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ

কুষ্টিয়া-৪ ( কুমারখালী- খোকসা) আসনে  সৈয়দ মেহেদী আহমেদ রুমীর মনোনয়ন বাতিল করে উপজেলা বিএনপির সভাপতি নুরুল ইসলাম আনছার প্রামানিককে প্রার্থী করার দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন একাংশের বিএনপির নেতাকর্মীরা।

 

তৃণমূল বিএনপির ব্যানারে গতকাল রবিবার সন্ধা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুমারখালী গোলচত্বর এলাকায় প্রায় আধা ঘণ্টাব্যাপী কর্মসূচি পালন করেন তারা। অপরদিকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করায় দীর্ঘ যানযট সৃষ্টি হয় এবং চরম ভোগান্তিতে পড়েন পথচারীরা। এর আগে, সন্ধা ৬টার দিকে কুমারখালী হলবাজার থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। পরে শহরের গণমোড়, থানামোড়, স্টেশনবাজার প্রদক্ষিণ করে কুষ্টিয়া- রাজবাড়ী আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেন নেতাকর্মীরা।

 

এ সময় আনছার প্রামাণিককে নমিনেশন দিতে হবে দিয়ে দাও’ স্লোগানে স্লোগান দেন কয়েক শত নেতাকর্মীরা।

 

এ বিষয়ে জগন্নাথপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল করিম বিশ্বাস বলেন, ‘দলের ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে মেহেদী রুমীকে মনোনয়ন দেওয়া হয়েছে। যিনি দীর্ঘ ১৭ বছর আন্দোলন সংগ্রামে ছিলেন না। অথচ সুখে দুঃখে আনছার প্রামাণিক দলকে সুসংগঠিত করে রেখেছেন। কিন্তু দল আনছারকে মূল্যায়ন না করে মেহেদীকে মনোনয়ন দেওয়ায় তৃণমূল বিএনপির চরমভাবে হতাশ হয়েছে। এখানে রুমী থাকলে জামায়াত জিতে যাবে। সেজন্য পরিবর্তন করে আনছারকে দেওয়ার দাবি তাঁর।’

 
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।