Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

কুষ্টিয়া সীমান্তে প্রায় ১০ হাজার ইয়াবা উদ্ধার

admin • 26 Apr 2026, 08:20 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
কুষ্টিয়া সীমান্তে প্রায় ১০ হাজার ইয়াবা উদ্ধার

কুষ্টিয়ার মিরপুরে মেহেরপুর থেকে কুষ্টিয়াগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৯ হাজার ৯৭০ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ (২৬ এপ্রিল) রোববার বিজিবি’র কুষ্টিয়া ব্যাটালিয়ানের (৪৭ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। 

 

বিজিবি সূত্রে জানা যায়, রোববার দুপুরে জেলার মিরপুর বাসস্ট্যান্ডে মেহেরপুর থেকে কুষ্টিয়াগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৯ হাজার ৯৭০ পিস ইয়াবা উদ্ধার করেছে বডার গার্ড বাংলাদেশ (৪৭ বিজিবি)। এরআগে, শনিবার দিবাগত রোববার রাত ১টা ৪০ মিনিটে প্রাগপুর বিওপির দায়িত্বপূর্ণ গরুরা মাঠ এলাকায় পৃথক অভিযানে চারহাজার ৬৪০ প্যাকেট ভারতীয় পাতার বিড়ি জব্দ করা হয়। 

 

এছাড়াও শনিবার দিবাগত রোববার রাত ১টা ৪৫ মিনিটে কাজীপুর বর্ডার পাড়া এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় বিশ বোতল ভারতীয় মদ, নয়শ’ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট ও ছয়শ’ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট এবং আনুমানিক রাত ২টায় ধর্মদাহ মাঠে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় চারকেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। জব্দকৃত এসব মালামালের আনুমানিক মূল্য ৩৭ লাখ ৪০ হাজার দুইশ’ টাকা। 

 

বিষয়টি নিশ্চিত করে বিজিবি’র কুষ্টিয়া ব্যাটালিয়ানের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ ও মাদক সহ চোরাচালান ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি’র অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।