জাতীয়
সারা দেশ
জেলার খবর
কুষ্টিয়া জেলার শ্রেষ্ঠ ওসি হলেন গোলাম মোস্তফা
admin
• 13 Aug 2022, 06:43 PM
• পঠিত 0 বার
কুষ্টিয়া জেলার শ্রেষ্ঠ ওসি হলেন মিরপুর থানার ওসি গোলাম মোস্তফা। গত জুলাই মাসের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে তাকে ক্রেস্ট ও সনদ দেওয়া হয়েছে।
শনিবার (১৩ আগস্ট) সকালে পুলিশ লাইন্সে মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার খাইরুল আলম এ উপহার তুলে দেন।
জুলাই মাসে মাদক উদ্ধার, মামলা নিষ্পত্তি, ওয়ারেন্ট তামিল, আইন শৃঙ্খলা ভালো রাখার কারণে তাকে এ সম্মাননা দেওয়া হয়েছে।
এ বিষয়ে গোলাম মোস্তফা হোসেন বলেন, এটা আমার একা কৃতিত্ব নয়। থানার সকল অফিসার ও ফোর্সদের কৃতিত্ব। আগামী দিনগুলোতেও পুলিশ সুপার খাইরুল আলম ও মিরপুর সার্কেল মোঃ আজমল হোসেন স্যারের নির্দেশক্রমে সর্বোচ্চ চেষ্টা করে মানুষের সেবায় নিয়োজিত থাকবো।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।





