Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

কুষ্টিয়া জেনারেল হাসপাতালে দুদকের অভিযান

admin • 17 Sep 2025, 08:19 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
কুষ্টিয়া জেনারেল হাসপাতালে দুদকের অভিযান
কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রোগীদের হয়রানির অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে দুদকের জেলা সমন্বিত কার্যালয়ের ৪ সদস্যের একটি তদন্ত দল এই অভিযান পরিচালনা করে।
দুদক কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বিজন কুমার রায় বলেন, ‘চিকিৎসা সেবা প্রদানে রোগীদের বিভিন্নভাবে হয়রানি ও ডিউটি সময়ে চিকিৎসকদের অনুপস্থিতিসহ এমন অভিযোগের ভিত্তিতে আজকের এ অভিযান পরিচালনা করা হয়েছে।
তিনি আরও বলেন, সব বিষয়ের নথিপত্র সংগ্রহ করে এবং তা আরও খতিয়ে দেখে ব্যবস্থাগ্রহণের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হবে। মন্ত্রণালয় এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করবে।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।