Friday, 6 November 2026
শিরোনাম
শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান এমপি বাবুলের কুমারখালীতে নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে জাহানারা লতিফ মহিলা কলেজে নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার
এক্সক্লসিভ

কুষ্টিয়াসহ ১০ জেলায় নতুন ডিসি

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
কুষ্টিয়াসহ ১০ জেলায় নতুন ডিসি

দেশের ১০ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। রোববার (৯ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ নিয়োগ দিয়ে আদেশ জারি করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে ওই প্রজ্ঞাপনে সই করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব ভাস্কর দেবনাথ বাপ্পি৷

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব মোহা. রফিকুল ইসলামকে বরগুনা জেলা প্রশাসক, নৌ-পরিবহন মন্ত্রণালয়ের উপ-সচিব (প্রতিমন্ত্রীর একান্ত সচিব) মো. আবরাউল হাছান মজুমদারকে যশোরের জেলা প্রশাসক, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপ-সচিব দেবী চন্দ্রকে হবিগঞ্জের জেলা প্রশাসক, কক্সবাজারে কর্মরত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ের উপ-সচিব মোহা. খালিদ হোসেনকে বাগেরহাটের জেলা প্রশাসক, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শহিদুল ইসলামকে বরিশালের জেলা প্রশাসক, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-সচিব (মহাব্যবস্থাপক) মুহাম্মদ নিজাম উদ্দীন আহাম্মেদকে ভোলার জেলা প্রশাসক, স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব শাহেদ পারভেজকে নেত্রকোণার জেলা প্রশাসক, আইনমন্ত্রীর একান্ত সচিব মো. নূর কুতুবুল আলমকে পটুয়াখালীর জেলা প্রশাসক, বিদ্যুৎ বিভাগের উপ-সচিব শেখ রাসেল হাসানকে সিলেটের জেলা প্রশাসক এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক (উপ-সচিব) মো. এহেতেশাম রেজাকে কুষ্টিয়ার জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে৷

এর আগে গত ৬ জুলাই ১০ জেলায় নতুন ডিসি নিয়োগ দেয় সরকার।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।