Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

কুষ্টিয়ার কুঠিবাড়িতে বিশ্বকবির জন্মবার্ষিকী উৎসবের সমাপনী আজ

admin • 10 May 2026, 06:35 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
কুষ্টিয়ার কুঠিবাড়িতে বিশ্বকবির জন্মবার্ষিকী উৎসবের সমাপনী আজ
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ার শিলাইদহ রবীন্দ্র কুঠিবাড়িতে চলছে তিন দিনব্যাপী আয়োজনের সমাপনী অনুষ্ঠান। সকাল থেকেই সেখানে জড়ো হয়েছেন রবীন্দ্রপ্রেমীরা। ২৫শে বৈশাখ থেকে শুরু হওয়া জাতীয় পর্যায়ের এ আয়োজনে আজ শেষ দিনেও চলছে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।   সকাল ১০টা থেকেই কুঠিবাড়ি প্রাঙ্গণে গান, কবিতা ও নৃত্যে মুখর হয়ে ওঠে পরিবেশ। দেশের বিভিন্ন স্থান থেকে আসা শিল্পীরা পরিবেশন করছেন কবিগুরুর সৃষ্টি। জেলা প্রশাসক তৌহিদ বিন হাসানের সভাপতিত্বে সমাপনী দিনের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে আছেন খুলনা বিভাগের বিভাগীয় কমিশনার আবদুল্লাহ হারুন।   রাত ১১টায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে তিন দিনের এ আয়োজন।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।