Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয় স্বাস্থ্য জেলার খবর

কুষ্টিয়ায় হেপাটাইটিস দিবসের উদ্বোধন

admin • 31 Aug 2022, 01:10 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
কুষ্টিয়ায় হেপাটাইটিস দিবসের উদ্বোধন
বিআরবি গ্রুপ অব ইন্ডাষ্ট্রিজের সহযোগিতায় ও ন্যাশনাল লিভার ফাউন্ডেশন অব বাংলাদেশ এর উদ্যোগে এবং কুষ্টিয়া জেলা প্রশাসনের তত্বাবধানে হেপাটাইটিস দিবস ২০২২ এর উদ্বোধন করা হয়েছে।   এ দিবস উপলক্ষে হেপাটাইটিস রোগ সম্পর্কে জনসচেতনতার অংশ হিসেবে আজ বুধবার ৩১ আগস্ট সকাল ১১ টায় কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে দেশব্যাপী এ দিবসটির উদ্বোধন করা হয়।       কুষ্টিয়া সিভিল সার্জন ডা. এইচ এম আনোয়ারুল ইসলাম সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন কুষ্টিয়া জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম।  অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিআরবি হাসপাতাল ঢাকার পরিচালক মো. মফিজুর রহমান, বিআরবি হাসপাতাল লিমিটেড এর ক্যানসার বিভাগের প্রধান ক্যানসার বিশেষজ্ঞ মোফাজ্জল হোসেন।   এ উদ্বোধনী অনুষ্ঠান লিভার ট্রান্সপ্লান্ট সার্জন প্রফেসর ডা. মোহাম্মদ আলী হেপাটাইটিস রোগ সম্পর্কে জনসচেতনতামূলক বক্তব্য দেন এবং এ রোগ সম্পর্কে বিভিন্ন ভিডিও ও স্থিরচিত্র প্রদর্শন করেন। এসময় ক্যানসার বিশেষজ্ঞ মোফাজ্জল হোসেনও হেপাটাইটিস রোগ সম্পর্কে জনসচেতনতামূলক বক্তব্য প্রদান করেন।       পরে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হেপাটোবিলিয়ারি ও পেনক্রিয়াটিক সার্জারির পথিকৃৎ এবং বাংলাদেশের প্রথম ও সফল লিভার ট্রান্সপ্লান্ট সার্জন প্রফেসর ডা. মোহাম্মদ আলীর নেতৃত্বে ঢাকায় লিভার রোগ বিশেষজ্ঞ দল কর্তৃক বিনামূল্যে হেপাটাইটিস স্ক্রিনিং, ভ্যাকসিন ও চিকিৎসা সেবা প্রদান কার্যক্রম শুরু করা হয়। দিনব্যাপী চলবে ভ্যাকসিন ও চিকিৎসা সেবা প্রদান কার্যক্রম।     এর আগে হেপাটাইটিস সচেতনতায়ন্যাশনাল লিভার ফাউন্ডেশন অব বাংলাদেশ এর উদ্যোগে ও বিআরবি গ্রুপ অব ইন্ডাষ্ট্রিজের সহযোগিতায় কুষ্টিয়া জেলার সরকারি শিশু সদন, সরকারি প্রতিবন্ধি ও দৃষ্টি প্রতিবন্ধি স্কুল, শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র, কিয়াম সিরাতুন্নেছা ট্রাস্টসহ কুষ্টিয়া জেলার সাধারণ মানুষদেরকে হেপাটাইটিস স্ক্রিনিং, ভ্যাকসিন ও চিকিৎসা সেবা প্রদান করে।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।