এক্সক্লসিভ
জাতীয়
জেলার খবর
কুষ্টিয়ায় সাপ্তাহিক সাংস্কৃতিক অনুষ্ঠান "শনিবারের সন্ধ্যা" অনুষ্ঠিত
admin
• 20 Aug 2022, 05:33 PM
• পঠিত 0 বার
কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে সাপ্তাহিক সাংস্কৃতিক অনুষ্ঠান "শনিবারের সন্ধ্যা" অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে হিন্দোল শিল্প শিল্পীগোষ্ঠীর পরিবেশনায় এ অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন শিল্পীরা।
জেলা সাংস্কৃতিক সমন্বয় পরিষদের সহযোগিতায় এ অনুষ্ঠানের উদ্বোধনী বক্তৃতায় জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম বলেন, প্রতি শনিবার সন্ধ্যায় এই এই উন্মুক্ত মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের আসর বসবে।
এতে গান সহ বিভিন্ন অনুষ্ঠান পরিবেশনা হবে বিভিন্ন সংগঠনের মাধ্যমে। যাতে করে এসব সংগঠনের শিল্পীরা তাদের মেধা ও বুদ্ধিদীপ্ত প্রতিভা বিকশিত ঘটাতে সহায়ক ভূমিকা পালন করবে।
পাশাপাশি কুষ্টিয়া শহরের বাসিন্দাদের বিনোদনের খোরাক মেটাতেও এই গানের অনুষ্ঠান অনবদ্য ভূমিকা পালন করবে বলেও মনে করেন তিনি।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।





