কুষ্টিয়ায় বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দবোরা খানম সারিকা নামে এক আইনজীবীর মৃত্যু হয়েছে এতে আহত হয়েছেন আরও দুজন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলা মোড়ে এ দুঘর্টনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলা মোড় এলাকায় একটি অটোরিকশা হঠাৎ মহাসড়কে উঠে গেলে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা শ্যামলী এন.আর পরিবহনের বাস সেটিকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন আইনজীবী সারিকাসহ আরও দুইজন। স্থানীয়রা দ্রুত আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসকরা আইনজীবী দবোরা খানমকে মৃত ঘোষণা করে।
কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশারফ হোসেন জানান, সড়ক দুর্ঘটনায় নারী আইনজীবী নিহত হয়েছেন। আরও দুইজন আহত হয়ে জেনারেল হাসপাতালে ভর্তি আছেন।





