কুষ্টিয়ার কুমারখালীতে একটি বিলাসবহুল বহুতল বাড়ি থেকে লক্ষাধিক টাকার মিয়াজাকি নামের এক উন্নত প্রজাতির আমগাছ চুরির অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (১৮সেপ্টেম্বর) দুপুরের দিকে উপজেলার আলাউদ্দিন নগরে অবস্থিত বাড়িটির মালিক আলাউদ্দিন আহমেদ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
জানা গেছে, বিরল প্রজাতির মিয়াজাকি এককেজি আমের দাম প্রায় আড়াই লক্ষাধিক টাকারও বেশি। কড়া নিরাপত্তার চাঁদরে ঘেরা বাড়িটির নাম 'প্যারেন্ট লজ'।
বাড়িটি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনিয়নের আলাউদ্দিন নগরে অবস্থিত। বাড়িটির মালিক হেলথকেয়ার ফার্মাসিটিক্যাল লিমিটেডের চেয়ারম্যান আলাউদ্দিন আহমেদ'র ।
গাছটির দাম প্রায় লক্ষাধিক টাকা। প্রায় এক বছর আগে আলাউদ্দিন আহমেদ গাছটি জাপান থেকে নিয়ে এসে তাঁর সহধর্মিণী সুরাইয়া বিলকিসের জন্মদিনে উপহার দিয়েছিলেন বলে জানিয়েছেন আলাউদ্দিন আহমেদ ফাউন্ডেশনের ব্যবস্থাপক মো. সাইফুর রহমান।





