Tuesday, 3 November 2026
শিরোনাম
করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া রাস্তায় আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ৮০ লাখ টাকা ‘ঘুষ দাবি’, দুদকের ফাঁদে হাতেনাতে আটক সার্ভেয়ার রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
জেলার খবর সারা দেশ

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে সেনা কর্মকর্তা পরিচয়ধারী প্রতারক গ্রেফতার।

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে সেনা কর্মকর্তা পরিচয়ধারী  প্রতারক গ্রেফতার।

সাম্প্রতিক সময়ে সেনাবাহিনী ও অন্যান্য সরকারী চাকুরীজীবি পরিচয়ে সরকারী ও বেসরকারী চাকুরী দেওয়ার প্রলোভন দেখিয়ে অনেক প্রতারক চক্র চাকুরী প্রত্যাশীদের নিকট হতে বিপুল পরিমান টাকা হাতিয়ে নিচ্ছে। এরুপ অপরাধ চক্রকে গ্রেফতার ও আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য র‌্যাব সদা তৎপর।

(২৩ জানুয়ারি) দুপুরে সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ‘‘কুষ্টিয়া জেলার সদর থানাধীন হানিফ নগর এলাকায়” একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযানে প্রতারক খন্দকার বায়েজীদ আমান(৩১), পিতা-মৃত খন্দকার এনামুল হক, সাং-বাহাদুরপুর, থানা-রাণীনগর, জেলা-নওগাঁকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর আসামীর নিকট হতে ১) সেনাবাহিনীর ইউনিফর্ম পরিহিত ছবি ০৯টি, ২) ভুয়া এনআইডি কার্ড ০১টি, ৩) ভিজিটিং কার্ড ১৫০টি, ৪) মোবাইল ফোন ০৩টি, ৫) সিম কার্ড ০৫টি এবং ৬) নগদ ৮১৬০/- টাকা উদ্ধার করা হয়।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী তার নিজের অপরাধ স্বীকার করে এবং বহু লোককে চাকুরী দেওয়ার কথা বলে টাকা আতœসাৎ করেছে বলে জানায়। উদ্ধারকৃত আলামত সহ ধৃত আসামীর বিরুদ্ধে কুষ্টিয়া জেলার সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

 

উল্লেখ্য যে, এই ধরণের প্রতারক চক্রের সক্রিয় সদস্যদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখে প্রতারক মুক্ত সমাজ গঠনে র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া বদ্ধপরিকর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।