কুষ্টিয়ার কুমারখালি উপজেলার কয়া ইউপির ঘোড়াই ঘাটের নদী পারাপারে অতিরিক্ত টোল কমানোর দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ১০টার সময় (কয়া) ঘোড়ার ঘাটের টোল ঘরের সামনে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় কমিটির মুখপাত্র ইমরান হোসেন ইউনুচ বলেন, এলাকায় নিম্ন আয়ের মানুষ বসবাস করে। তাদের পক্ষে ৭ টাকা দেওয়া সম্ভব নয়।
বিগত আওয়ামী লীগ সরকারের আমলে প্রতি বছরে ২ টাকা থেকে বেড়ে ৭ টাকা আদায় করা হচ্ছিল । ছাত্র জনতার আন্দোলনে সরকার পতনের পর বিক্ষোভের মুখে বর্তমানে ৫টাকা করে টোল আদায় করা হচ্ছে।
তবুও সাধারণ খেটে খাওয়া মানুষের কাছে ৫ টাকা টোল কর কষ্ট হয়ে যাচ্ছে। যার ফলে ৩ টাকা করে টোল করার দাবি জানিয়েছেন মানব বন্ধনে অংশ গ্রহন করা পারাপারের সর্বস্তরের জনগণ।
এসময় মানব বন্ধন উপস্থিত ছিলেন, আন্দোলনের সদস্য সদস্য সচিব হাজী বিল্লাল হোসেন।
এসময় আরও উপস্থিত ছিলেন, তসলিম উদ্দিন, এলিম মেম্বার, বিশু হুজুর, জাহাঙ্গীর হোসেন, ওলিদ হোসেন, ইয়াসিন, মামুন, মিনারুল, রামিম, রাজা মালিথা, ইকবাল হোসেন, রেন্টু, সলেমান, মমিন, রফিক, আতিয়ার, তৈয়ব, কালু, মজিবার রহমান, হাফিজ প্রমুখ।





