Wednesday, 4 November 2026
শিরোনাম
সংযুক্ত আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি নিজের মোবাইল সিম ছাড়া এনআইডি সংশোধন নয় দেশের বাজারে নতুন দামে বিক্রি হচ্ছে এলপিজি-অটোগ্যাস,কোন সিলিন্ডার কত? করিমগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ৩ বছর বয়সে কোরআন মুখস্থ করে তাক লাগিয়ে দিল শিশু ফারিহ ভালোবেসে বিয়ে, মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যা করল স্বামী বিএসএফ সদস্যদের রাস্তায় ফেলে পেটাল গ্রামবাসী, আহত ৩ সেই শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালেন আন্দোলনকারীরা ইসলামি বক্তা ডা.জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাবে না মালয়েশিয়া
এক্সক্লসিভ

কুষ্টিয়ায় ডাকঘর কর্মচারীদের অনির্দিষ্টকালের ধর্মঘট

• • পঠিত 18 বার
শেয়ার করুন:
কুষ্টিয়ায় ডাকঘর কর্মচারীদের অনির্দিষ্টকালের ধর্মঘট

বেতন-ভাতা বৃদ্ধি ও বিভাগীয় কর্মচারী হিসেবে স্বীকৃতির দাবিতে কুষ্টিয়ায় অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছেন ডাকঘর কর্মচারীরা। আজ (৭ জুলাই)  মঙ্গলবার সকাল ১১টার দিকে কুষ্টিয়া প্রধান ডাকঘর চত্বরে বাংলাদেশ ডাকঘর কর্মচারী সমিতি ও বাংলাদেশ ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

আন্দোলনকারীরা জানান, তাদের দুই দফা দাবির মধ্যে রয়েছে ডাকঘর কর্মচারীদের বেতন-ভাতা তিন গুণ বৃদ্ধি এবং বিভাগীয় কর্মচারী হিসেবে স্বীকৃতি প্রদান। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।

  বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে বেতন বৈষম্যের শিকার হয়ে মানবেতর জীবনযাপন করছেন ডাকঘর কর্মচারীরা। তাই দ্রুত সময়ের মধ্যে বেতন বৈষম্য দূর করে তাদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা।
এদিকে কর্মচারীদের অনির্দিষ্টকালের ধর্মঘটের কারণে কুষ্টিয়া জেলায় ডাকসেবা কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। এতে সাধারণ সেবা গ্রহীতারা দুর্ভোগে পড়েছেন।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।