Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
এক্সক্লসিভ

কুষ্টিয়ায় ট্রেনের ছাদ থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
কুষ্টিয়ায় ট্রেনের ছাদ থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার
কুষ্টিয়ায় ট্রেনের ছাদ থেকে রক্তাক্ত অবস্থায় নুরুল ইসলাম (৩০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৩ মে) বেলা সাড়ে ১২টার সময় কুষ্টিয়া কোর্ট স্টেশনে ঢাকা থেকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে এই মরদেহ উদ্ধার করে পোড়াদহ রেল পুলিশ।
যুবকের পকেট থেকে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি থেকে জানা যায়, তিনি চট্টগ্রামের বাশখালী উপজেলার সাধনপুর এলাকার বজল আহমেদের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি কুষ্টিয়া মিললাইন রেলগেট ক্রস করার সময় ঈদের প্যান্ডেলের জন্য গেট নির্মাণ শ্রমিক ওপর থেকে ট্রেনের ছাদে একজনকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। সেখানে মোটরসাইকেল নিয়ে অপেক্ষায় থাকা এক সংবাদকর্মীকে শ্রমিকরা বিষয়টি জানান। তার কাছ থেকে খবর পেয়ে পোড়াদহ রেলওয়ে পুলিশের সদস্যরা এসে মরদেহটি উদ্ধার করে।
পোড়াদহ রেলওয়ে থানার এসআই নুরুল ইসলাম জানান, ট্রেনের ছাদ থেকে রক্তাক্ত একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। পকেটে থাকা জাতীয় পরিচয়পত্রের একটি ফটোকপির মাধ্যমে তার পরিচয় নিশ্চিত করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যাবস্থা গ্রহনের জন্য মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।